১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫২
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৪৩ মণ জাটকা জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৪,
  • 360 সংবাদটি পঠিক হয়েছে

শামীম আহমেদ
বরিশালের গৌরনদী ও বাবুগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩ মণ জাটকা সহ বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও চারজনকে আটক করা হয়েছে। সোমবার ভোরে মৎস্য অধিদপ্তর, র‍্যাব-৮ ও থানা পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আড়িয়াল খাঁ নদী সংলগ্ন জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরজাহাপুর, চর ফতেহপুর, নতুন চর এবং গৌরনদী উপজেলার টরকী মাছ বাজার ও আড়তে পৃথকভাবে অভিযান চালিয়ে প্রায় ৪৩ মন জাটকা জব্দ করা হয়।

এসময় জাটকা পরিবহনের দায়ে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মোবাইল কোর্ট চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ চরঘেরা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।পাশাপাশি জব্দকৃত জাটকা বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এতিমখানা ও দু:স্থদের বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খান। অভিযানকালে অন্যান্যদের উপস্থিত ছিলেন গৌরনদী মৎস্য কর্মকর্তা আবুল বাসার, র‍্যাব-৮ এর ডিএডি মো: কামরুজ্জামান প্রমূখ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo