৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে এপিবিএন পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 647 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক: বরিশালে জমকালো আয়োজনে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ জুলাই ) রাত ৯ টায় বরিশাল এপিবিএন পুলিশের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের স্বাগত জানান ১০ এপিবিএন পুলিশের অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন।পরে এপিবিএন পুলিশ সদস্য ও দেশব্রান্ডের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এর আগে এপিবিএন পুলিশের অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন এর কন্যা আদিবা মামুন নুমা একটি সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

১০ এপিবিএন পুলিশের অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশালের রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম ও তার সহধর্মিণী।

অনুষ্ঠানে বরিশালের রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম তার সংক্ষিপ্ত বক্তব্যে এপিবিএন পুলিশের অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন এর ভূয়সী প্রশংসা করে বলেন,পুলিশি সেবাকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য একটি গনমুখী ও সুশৃঙ্খল পুলিশ বাহিনী গড়ে তুলতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।ইতিমধ্যেই এপিবিএন পুলিশ কার্যালয়ে ফুল ও ফলের নার্সারী গড়ে তুলে সর্বমহলে প্রশংষিত হয়েছেন এপিবিএন পুলিশের অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন।এ নার্সারির মাধ্যমে প্রকৃতির প্রেম ও মানসিক সুস্থতার এক নতুন মূল্যবোধ জাগ্রত হবে।তার এ অসামান্য অবদান সারা জীবন বরিশাল বাসী মনে রাখবে।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন,১০ এপিবিএন পুলিশের অধিনায়ক এর সহধর্মিণী মিসেস আরফিনা আলম।এপিবিএন পুলিশ হেড কোয়ার্টার এর অতিরিক্ত ডিআইজি মোঃ নুরুল ইসলাম,আর আরএফ পুলিশের কমাড্যান্ট মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার শেখ মোঃ মোরছালিন।এ সময় তিনি তার সুললিত কন্ঠে একটি মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশেন করে অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তোলেন।
অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।এ সময় র‍্যাফেল ড্র তে ৫০ জন বিজয়ী ও আগত অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও তার সহধর্মিণী।
এছাড়াও অনুষ্ঠানে ১০ এপিবিএন পুলিশের সকল পুলিশ সদস্য সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo