৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

চন্দ্রমোহনে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬,
  • 199 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকায় যৌতুক চাওয়াকে কেন্দ্র করে হাফসা আক্তার (১৫) নামে এক গৃহবধূর উপর টানা ৩ ঘন্টা নির্যাতন চালিয়েছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার (২ মার্চ) সকাল ৯টায় খান বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, গত ৫ মাস পূর্বে ওই গ্রামের বাসিন্দা দুলাল হাজির ছেলে জহিরুল ইসলাম শুভ’র সাথে বাকেরগঞ্জের দারিয়াল ইউনিয়নের বাসিন্দা মাসুম শিকদারের মেয়ে হাফসা আক্তারের পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের একমাস যেতে না যেতেই শুরু হয় যৌতুকের দাবিতে প্রতিনিয়ত হাফসার উপর জহিরুলের নির্যাতন। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার সকালে জহিরুল তার শ্বশুরবাড়ি থেকে দেয়া স্বর্ণের চেইনটি হাফসা কে তার কাছে দিতে বলে। সে দিতে অপারগতা স্বীকার করায় ক্ষিপ্ত হয়ে জহিরুল, তার ভগ্নিপতি বাদল ও বোন লাভনী হাফসা কে রুমে আটকিয়ে টানা ৩ ঘন্টা নির্যাতন চালায়। পাষণ্ড স্বামী জহিরুলের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে তার পিত্রালয় চলে আসেন।পরে তার স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ রয়েছে, জহিরুল একজন চিহ্নিত মাদক সেবনকারী এবং নারী আসক্ত।এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo