২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪১
শিরোনামঃ
নগরীতে মিথ্যা অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ এশিয়ান টিভির সাবেক ফটোসাংবাদিক সোলায়মান এর স্ত্রী ও দুই শিশু সন্তানের উপর হামলার অভিযোগ। শেবাচিম হাসপাতালে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ৩১ সদস্যের কমিটি গঠন বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বাকেরগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়ম, প্রতিবাদ করায় ২ বৃদ্ধকে মারধরের অভিযোগ জর্দা শামীমের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড… বাকেরগঞ্জে জমি জমা বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চাঁদপাশায় হামলায় বৃদ্ধসহ আহত-৩, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ চরমোনাইতে হামলায় আহত-৫ নেছারাবাদে দিনমজুরকে পেটানোর অভিযোগ

গৌরনদীতে মা-মেয়েকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪,
  • 158 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল গৌরনদীর উত্তর বাওইর গাতি গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে মা ও মেয়ে হামলার শিকার হয়েছে। আহতদেরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪ টায় উত্তর বাওইর গাতি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম (৫৫) ও তার মেয়ে লাইজু আক্তার (৩৫)।

আহত লাইজু জানান, গত এক বছর আগে তার বেয়াই জয়নাল শিকদার ও তার ভাই জলিল শিকদার তার কাছ থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা ধার নেয়। টাকা চাইতে গেলেই আজ না কাল বলে দীর্ঘদিন ধরে করে আসছে টালবাহানা। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার বিকেলে জয়নালের কাছে টাকা চাইলে সে অপারগতা স্বীকার করে। একপর্যায়ে ইউনুস খনকারের নেতৃত্বে ইংগুল খনকার, জয়নাল শিকদার, জলিল শিকদার, হাসানাত ও কালু সহ অজ্ঞাত আরো কয়েকজন লাইজুর বাবার ঘরে ঢুকে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পেটায়। তার ডাক চিৎকার শুনে তার মা মনোয়ারা ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক মাদারীপুর হাসপাতালে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo