৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

গলাচিপায় ধারের টাকা না পেয়ে অবশেষে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩,
  • 391 সংবাদটি পঠিক হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) ॥ পটুয়াখালীর গলাচিপায় ধারের টাকা না পেয়ে মামলা করেছেন মোসা. মিনারা বেগম (৪৫) নামের এক ভুক্তভোগী নারী। মিনারা বেগম গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সাগরদী রোডের জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী। মিনারা বেগম জানান, ২০১৫ সালে মকবুল হাওলাদার ও তার স্ত্রী আকলিমা বেগম এবং আলম সরদার একত্রিত হয়ে তাদের মেয়ের বিবাহের কথা বলে আমাদের কাছ থেকে নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা ধার নেয়। দেই দিচ্ছি, দিচ্ছি বলে নানা বাহানায় আমাদের টাকা না দিয়ে প্রায় ২ বছর ঘুরাতে থাকে।

এ বিষয় মীমাংসার জন্য গলাচিপা থানায় একাধিকবার বসা হলেও সেখানে দুপক্ষের মধ্যে একটি রোয়েদাদ হয়। রোয়েদাদ নামায় উল্লেখ থাকে তারা প্রতি মাসে ১০ হাজার টাকা করে আমাদেরকে পরিশোধ করবে। কিন্তু তারা আমার টাকা না দেয়ার ফন্দি এটে তারা রাতের আঁধারে ঢাকা চলে যায়। এ বিষয়ে মিনারা বেগমের স্বামী জাহাঙ্গীর হাওলাদার বলেন, বাড়িতে জমি বিক্রি করে ঘর তোলার জন্য টাকা এনেছিলাম। আমাদের প্রতিবেশী হওয়ায় তারা তাদের মেয়ের বিবাহের জন্য আমাদের কাছে টাকা ধার চায়। আমরা তাদের মেয়ের দিকে তাকিয়ে উক্ত টাকা ধার দেই। কিন্তু তারা আমাদের টাকা পরিশোধ না করেই ঢাকা চলে যায়। এতে আমার ঘরও তোলা হয়নি আবার টাকাও পাইনি। এতে আমি পথে বসে গেলাম।

এ বিষয়ে তাদের কাছে ধারের টাকা পাওয়া প্রতিবেশী পাওনাদার মাহমুদা বেগম, লিমা বেগম, সারমিন বেগম, রুজি বেগম এরা বলেন, তারা আমাদের কাছ থেকেও টাকা ধার নিয়েছে। তারা রাতের আঁধারে আমাদের কাছে না বলে চলে যায়। আমরা বিষয়টি সাবেক মহিলা কাউন্সিলর (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) আঞ্জুমান আরা করুনা বেগম আপাকে জানিয়েছি। তিনি এ সম্পর্কে সবকিছুই জানেন। পরে কোন সুরহা না পাওয়ায় মিনারা বেগম বাদী হয়ে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনকে আসামী করে একটি সি.আর মামলা দায়ের করেন। যার মামলা নং- সি.আর ৮০৬/১৭। আদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোবাশে^র আলী হাওলাদার পৃথক পৃথক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেন। গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র এ্যাডভোকেট মোকলেচুর রহমান খোকন মিয়া বলেন, আমার মক্কেলের ঘটনা সম্পূর্ণ সত্য। আমি আদালতের মাধ্যমে এর সঠিক বিচার পাব।

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo