স্টাফ রিপোর্টার।। উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে স্বামীর নির্দেশে সাথী আক্তার (২৮) নামে এক পুত্রবধূকে মারধর করেছে খালা শাশুড়ি ও তার পরিবারের লোকজন। আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় একটি উন্নত মানের মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন ও একটি নাকের ফুল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জয়শ্রী গ্রামের মায়ের দোয়া ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাথী আক্তার জুয়েল ব্যাপারীর স্ত্রী। তার সাথে পার্শ্ববর্তী খালা শাশুড়ি মাহিনুরের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তার ঐ ধারাবাহিকতায় ঘটনার দিন বুধবার বিকেলে সাথী তার ফুপু সুরাতির সাথে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলতে থাকে। এ সময় ছাদে ওৎ পেতে থাকা মাহিনুর তার স্বামী আবুল কালাম ওরফে বাগন আলী রারী, ভাই দুলাল বেপারী, মেয়ে সাথী বেগম, রিমি ও সাথীর ভাসুর দুলাল বেপারী সহ অজ্ঞাত আরো ৩-৪ জন। তার হাত-পা বেঁধে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। এ সময় ভিডিও কলে এই দৃশ্য দেখে তাৎক্ষণিক সুরাইয়া ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, গত এক মাস আগে মাহিনুর সহ অন্যান্যরা আমাকে বেধড়ক মারধর করলে আমার পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।